B
B
L
Breaking Bangla নিউজ
সর্বশেষ
Breaking Bangla নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। প্রতিদিনের তাজা খবর রিয়েল-টাইমে দেখতে চোখ রাখুন।

..

H

J

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সফল: ইয়াও ওয়েন

 

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণ সফল হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, এই সফরের ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হয়েছে।

তিনি জানান, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে এ প্রকল্পে সহায়তা অব্যাহত রাখবে বেইজিং।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারের নতুন সুযোগ নিয়ে কাজ করবে। এর মধ্যে সরাসরি চীন–বাংলাদেশ সংযোগ এবং চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়ন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মতে, এসব উদ্যোগ ভবিষ্যতে আঞ্চলিক বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও গতিশীল করবে এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Countdown Timer